ট্রাকের সাথে সংঘর্ষ, পিকআপ চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি
গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের ঘোড়াঘাটে ট্রাক-পিকআপের সংঘর্ষে আনোয়ার হোসেন নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। নিহত পিকআপ চালক আনোয়ার হোসেন (৩১) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চক-মহাদেবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘোড়াঘাট-দিনাজপুর মহাসড়কের বিরাহীমপুর গুচ্ছগ্রামের বাবুর কাঠের ছ মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি ট্রাক পূর্ব থেকেই ওই স্থানে দাঁড়ানো অবস্থায় ছিল। অপরদিকে একই পথ দিয়ে আসা একটি পিকআপ ট্রাকটিকে জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপ চালকের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি পালিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পিকআপ চালকের পরিবারকে মৃত্যুর বিষয়টি অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights