ট্রাক-ভটভটি সংঘর্ষে প্রাণ গেলো ছেলের, পা হারিয়ে হাসপাতালে মা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে রাহাদ আলী নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এক পা হারিয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আছেন রাহাত আলীর মা রুনি বেগম।

রোববার (৪ জুন) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে দুর্ঘটনায় ঘটে। তারা শিবগঞ্জ পৌর এলাকার তরকারিপট্টি গ্রামের বাসিন্দা।

স্থানীরা বলেন, শিশু রাহাদ মায়ের সঙ্গে ভটভটিতে করে রসুলপুর হতে শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এসময় রসুলপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় শিশু রাহাদ। এসময় শিশু রাহাদের মার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জনান, সড়ক দুর্ঘটনায় একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুটির মাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights