ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২২১ মামলা
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২২১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। বুধবার (৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১৪৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৭টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮টি বাস, ৩টি ট্রাক, ২২টি ক্যাভার্ড ভ্যান, ৭৯টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৩১৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৯টি বাস, ৫১টি ট্রাক, ৫৬টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ১৯১টি মোটরসাইকেলসহ মোট ৫১১টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১৩৩টি মোটরসাইকেলসহ মোট ২২২টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৪১টি বাস, ২টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ২১২টি মোটরসাইকেলসহ মোট ৩৯৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪০টি, ১৩টি ট্রাক, ৯টি ক্যাভার্ডভ্যান, ৪৭ সিএনজি ও ১১৫টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১৫টি বাস, ১টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৫টি গাড়ি ডাম্পিং ও ২০২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
