ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫১ মামলা

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত দু’দিনে ৩২৫১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়।

এছাড়াও অভিযানে ১০২টি গাড়ি ডাম্পিং ও ৪৩টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights