ট্রাম্পকেই ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন খামেনি

অনলাইন ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, দাম্ভিকতার চূড়ায় থাকা বিশ্বের পূর্ববর্তী স্বৈরশাসকদের মতোই ট্রাম্পেরও পতন হবে।

আজ শুক্রবার তেহরানে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ফেরাউন, নমরুদ এবং ইরানের সাবেক শাসক রেজা শাহ ও মোহাম্মদ রেজা পাহলভির মতো অত্যাচারী শাসকরা তাদের ক্ষমতার দম্ভ থাকা অবস্থাতেই ধ্বংস হয়ে গিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের পরিণতিও তাদের চেয়ে আলাদা হবে না বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে খামেনি মূলত দেশজুড়ে চলমান অস্থিরতা এবং এর পেছনে বিদেশি শক্তির ইন্ধন নিয়ে কথা বলেন।

বিক্ষোভকারীদের কড়া সমালোচনা করে খামেনি বলেন, ইরানে যারা নাশকতা চালাচ্ছে তারা মূলত মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য কাজ করছে। ট্রাম্প যদি দেশ চালাতেই জানতেন, তবে নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো আগে সমাধান করতেন।

খামেনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান লাখো শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনো ধরনের নাশকতাকারীর সামনে রাষ্ট্র মাথা নত করবে না। অস্থিরতা সৃষ্টিকারীদের বিদেশি শক্তির দালাল হিসেবে অভিহিত করে তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় পিছু হটবে না। একইসঙ্গে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, ওয়াশিংটন এবং তাদের মিত্ররা ইরানকে অস্থিতিশীল করার জন্য সুপরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights