ট্রাম্পকে অভিযুক্ত করা নিয়ে যা বললেন বাইডেন

অনলাইন ডেস্ক
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় শতাধিক গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখা ও সেগুলো অব্যবস্থাপনার দায়ে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ৩৭টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মার্কিন পারমাণবিক কর্মসূচির গোপন নথিও রয়েছে। এছাড়াও তদন্তকারীদের কাছে মিথ্যা বলা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এসব নথি নিজের ফ্লোরিডা এস্টেটের বলরুমে ও বাথরুমে রাখার অভিযোগও আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।

এদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করার ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি এই মামলা নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

শুধু তাই নয়, ঘটনার তদন্তকারী অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের সঙ্গেও তার কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেছেন বাইডেন।
শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি সাংবাদিকদের বলেন, ট্রাম্পের বিচারপ্রক্রিয়ার সঙ্গে হোয়াইট হাউস জড়িত নয়। আমি তার সঙ্গে কোনও কথা বলিনি। আমি তার সঙ্গে কোনও কথা বলছিও না। এ মামলা নিয়ে আমার কোনও মন্তব্য নেই। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights