ট্রাম্পকে কখনো সমর্থন দেব না

সুস্থ বিবেকে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে কখনো সমর্থন দেবেন না বলে জানিয়েছেন তার সময়ের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শুক্রবার এ কথা সাফ জানিয়ে দিয়েছেন তিনি। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তাতে রিপাবলিকান দল থেকে প্রাইমারি ভোট শেষ হওয়ার অনেক আগেই নিশ্চিত হয়েছে যে, ট্রাম্পই হবেন এ নির্বাচনে দলের প্রার্থী। কিন্তু ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা, নির্বাচন নিয়ে ট্রাম্পের ভিত্তিহীন জালিয়াতির অভিযোগ, নীতিগত পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে দ্বিমত পোষণ করেন মাইক পেন্স। এবার প্রাইমারি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তিনিও চেষ্টা করেছিলেন। কিন্তু পরিস্থিতি অনুকূলে না দেখে তিনি সটকে পড়েন। সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights