ট্রাম্পের এশিয়া সফরে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় সফরে বের হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে ওয়াশিংটন ছেড়েছেন তিনি। পাঁচ দিনের এ সফরে মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন তিনি।

এর মধ্যে অন্যতম কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস (আসিয়ান) সম্মেলনে যোগ দেবেন। শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার আগে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের র সঙ্গে অনেক কিছু আলোচনা করার প্রয়োজন আছে।

এদিকে আগেই চীনা পণ্যের ওপর নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। পাল্টা সিদ্ধান্তে বেইজিং বিরল পৃথিবী চুম্বক ও খনিজ পদার্থের রপ্তানিতে নতুন নীতি জারি করেছে। এসব বিষয় নিয়ে ইতোমধ্যে শনিবার কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন।

প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকের লক্ষ্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের জন্য ভিত্তি তৈরি করা। আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে বাণিজ্য শুল্ক, প্রযুক্তি নিয়ন্ত্রণ, যুক্তরাষ্ট্রে চীনের কৃষিপণ্য নিয়ে সমঝোতার আশা করা হচ্ছে। বিশেষ করে সয়াবিন কেনার বিষয়ে একমত হওয়ার সম্ভাবনা বেশি।

আগামী বৃহস্পতিবার কোরিয়ার বুসানে ট্রাম্প ও শি জিনপিং বৈঠকের সম্ভাবনা রয়েছে। আলোচনায় যদি কোনো সমঝোতা না হলে ১ নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর মোট ১৫৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ কার্যকর হবে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights