ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী শার্লি কার্ককে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং রক্ষণশীল আন্দোলনের কর্মী শার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। রিপাবলিকান পার্টির তরুণ ভোটারদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন কার্ক।
বুধবার ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়।
এই ঘটনাকে একটি ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন ইউটাহ’র গভর্নর স্পেন্সার কক্স।
