ট্রাম্পের চিঠির জবাব দিল ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। এতে নতুন পরমাণু চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার ওমানের মাধ্যমে ট্রাম্পের চিঠির জবাব দিল তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির উদ্ধতি দিয়ে এ খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

এতে বলা হয়, ওমানের মাধ্যমে আমেরিকার চিঠির প্রতিক্রিয়া পাঠানো হয়েছে। চিঠিতে ইরানি কর্মকর্তারা চাপের মুখে সরাসরি আলোচনা না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে আরাঘচি বলেছেন, তারা পরোক্ষ আলোচনার জন্য রাজি আছেন। জানুয়ারির শুরুতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন। তবে ইরানের প্রতিক্রিয়া বা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে ট্রাম্পের চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে ১২ মার্চ তেহরান সফরের সময় আমিরাতের একজন সিনিয়র কূটনীতিক আনোয়ার গারগাশ ট্রাম্পের চিঠি ইরানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। ট্রাম্পের ওই চিঠিতেও নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছিল। যদিও তা প্রত্যাখ্যান করা হয় তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকিও দেয় যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স, এপি, ইরনা, মেহের নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights