ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে, কমেছে বাইডেনের

অনলাইন ডেস্ক

ক্ষমতা গ্রহণের পর থেকেই নানা কারণে সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সবশেষ গাজায় ইসরাইলি আগ্রাসনে কট্টরভাবে সমর্থন দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন এই ডেমোক্র্যাট নেতা।

ফলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান না অনেক ডেমোক্র্যাট। ৫৭ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য।

বিপরীতে প্রাপ্তবয়স্ক রিপাবলিকানদের ৭৫ শতাংশই ট্রাম্পকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার পক্ষে।
সম্প্রতি চালানো জরিপের ফল বলছে, ১৫ বছরের মধ্যে প্রেসিডেন্ট থাকা আবস্থায় দলীয় সমর্থনের দিক বিবেচনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছেন বাইডেন।

নারীদের মধ্যেও জনপ্রিয়তা কমেছে বাইডেনের। ২০২০ সালে বাইডেনের পক্ষে ছিলেন ৫৭ শতাংশ নারী। বর্তমানে সেই সংখ্যা ৩১ শতাংশে ঠেকেছে।

এমনকি কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে বাইডেনের গ্রহণযোগ্যতা কমেছে। গাজা ইস্যুতে মুসলিম ভোটাররাও বাইডেনের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights