ট্রাম্পের নির্দেশে হামলায় সোমালিয়ায় আইএসের শীর্ষ পরিকল্পনাকারী নিহত

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালানো হয়েছে। এতে সংগঠনটির একজন শীর্ষ পরিকল্পনাকারীসহ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে, হামলায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প এক পোস্টে জানিয়েছেন, এই হামলার ফলে আইএস জঙ্গিরা তাদের গুহা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি দূর করা সম্ভব হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, নিহত ব্যক্তিরা চিহ্নিত সন্ত্রাসী ছিল, এবং এ হামলার মাধ্যমে আরও বড় সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হবে।

গত দশকে আইএস মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরাক ও সিরিয়ায় শক্তি বাড়ালেও সম্প্রতি আফ্রিকার কিছু অঞ্চলেও তাদের প্রভাব বিস্তার করছে। সোমালিয়ায় আইএসের শাখা ২০১৫ সালে গঠিত হয়, যেখানে আল–কায়েদাসংশ্লিষ্ট আল–শাবাব গোষ্ঠীর কিছু সদস্য দলত্যাগ করে আইএসে যোগ দেন। বর্তমানে আল–শাবাব সোমালিয়ার সবচেয়ে বড় জিহাদি সংগঠন হিসেবে সক্রিয়।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights