ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন ইরানের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

মার্কিন হামলা এড়াতে ‘চুক্তির পথে হাঁটবে তেহরান’ ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, ইরানের পারমাণবিক দক্ষতা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে ইরানের বাহিনী ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থানে রয়েছেও বলে জানান দেশটির সেনাপ্রধান।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার হাতামি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শত্রু যদি কোনো ভুল করে, তবে নিঃসন্দেহে তারা নিজের দেশের নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তা এবং জায়নিস্ট শাসনের (ইসরায়েল) নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে।’

হাতামি আরও বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে পূর্ণ প্রতিরক্ষা ও সামরিক প্রস্তুতিতে রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights