ট্রাম্প-স্টারমারের ফোনালাপ, গাজা নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গুরুত্বপূর্ণ ফোনালাপে অংশ নেন। রবিবার টেলিফোনে গাজা যুদ্ধ ও অর্থনীতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। শিগগির তারা দেখা করতেও সম্মত হয়েছেন।

ডাউনিং স্ট্রিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন স্টারমার। মধ্যপ্রাচ্যে নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন তারা।

ট্রাম্প ব্রিটিশ-ইসরাইলি দ্বৈত নাগরিক এমিলি দামারির মুক্তিকে স্বাগত জানান। তাকে এক সপ্তাহ আগে হামাস মুক্তি দিয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, উভয় দেশের একটি ন্যায্য দ্বিপাক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক উন্নীত করার উপায় নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights