ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার হরষপুর রেললাইনে এই ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন জানান, রাত দিকে দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উপবন ট্রেনটি হরষপুর ইউনিয়নের হরষপুর পৌঁছলে এক অজ্ঞাত ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। পরে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ওই ব্যক্তির লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights