ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের তিনমাথা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় সান্তাহার থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসে কাটা পড়েন অজ্ঞাতনামা ওই ব্যক্তি। এতে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানতে পিবিআই পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights