ট্রেনে ‘কিউআর কোড’ নিয়ে ভিক্ষা, ‘ডিজিটাল ভিখারিকে’ দেখে অবাক যাত্রীরা

অনলাইন ডেস্ক

খুচরা টাকা না থাকা কিংবা অনেক সময় ক্যাশ টাকা না থাকার কারণে অনেকে ভিক্ষুকদের ভিক্ষা দিতে পারেন না। তবে ভিক্ষুকরাও দিন দিন স্মার্ট হয়ে উঠেছে। হাতে কিউআর কোড নিয়ে লোকাল ট্রেনে ভিক্ষা করতে দেখা গেছে এক যুবককে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক ভিক্ষুক তার হাতে কিউআর কোড নিয়ে গান গাইতে গাইতে মানুষের কাছে ভিক্ষা চাইছেন। ওই ট্রেনে উপস্থিত এক ব্যক্তি ঘটনার ভিডিও করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি মুম্বাইয়ের লোকাল ট্রেনের। মুম্বাইয়ের লোকাল ট্রেনের অনেক ভিডিও প্রায়ই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, এই ভিক্ষুক হাতে কিউআর কোড নিয়ে যেভাবে ভিক্ষা করছেন, তাতে মানুষের ক্যাশ টাকা নেই, অজুহাত দেওয়ার কোনো রাস্তা থাকবে না।

লোকাল ট্রেনের প্রচণ্ড ভিড়ের মধ্যে ওই ব্যক্তি গান গাইতে গাইতে হাতে কিউআর কোড নিয়ে ভিক্ষা করেন। যাত্রীদের অনেকেই এমন ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা করতে দেখে অবাক হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights