ট্রেন আসতে দেখে লাফ, তবুও শেষ রক্ষা হলো না অজ্ঞাত ব্যক্তির

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী ইসরাফিল পলাশ ও ইয়াসিন আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী ইয়াসিন জানান, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে ধূমপান করতে করতে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে কমলাপুরগামী একটি ট্রেন হর্ন দিচ্ছিল। তবে তিনি তা বুঝতে পারেননি। ট্রেনটি কাছে চলে এলে তিনি লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। পরে তারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights