ঠাকুরগাঁওয়ে মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সকল জনবল রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে স্মারকলিপি দিয়েছে মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে প্রকল্পটির মাধ্যমে প্রাক-প্রাথমিক, সহজ কোরআন শিক্ষাসহ সারা দেশে মোট ৭৩ হাজার ৭০৮টি শিক্ষা কেন্দ্র্রে শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে প্রতিবছর চব্বিশ লক্ষ চৌদ্দ হাজার দুইশ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে আসছে। সুবিধাভোগী সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠী এবং কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বৃহৎ এ প্রকল্পটি জাতীয় স্বার্থে রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য আবেদন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদর ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুফতি আল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক হাফেজ মাও: সাইফুল্লাহসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights