ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার বৃক্ষরোপণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে প্রায় ৫শ বৃক্ষরোপণ করছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো। সোমবার দুপুরে নিজস্ব উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় বিভিন্ন সড়কের পাশে প্রায় ৫শ ফলজ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, মাসের শুরু থেকে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ শুরু করেছি। এই ধারা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights