ডাকসুর সাবেক নেতা আখতার আটক

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ তিনজনকে তুলে নিয়ে গেছে পুলিশ।

বুধবার দুপুর তিনটার দিকে কারাভ্যানে করে তাদের তুলে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ পাঁচটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরে ঘটনাস্থল থেকে আখতার হোসেনকে তুলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শিক্ষার্থী ও বহিরাগতদের ঢুকতে বাধা দিতে পুরো টিএসসি এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights