ডাকসু নির্বাচন নিয়ে নতুন চার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন কেন্দ্রীক নতুন চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্তগুলো হলো—
১) আগের সিদ্ধান্ত মোতাবেক ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
২) বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ নির্ধারণ করা হলো।
৩) ভোট গ্রহণের সময় সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত (৮ ঘণ্টা) নির্ধারণ করা হলো।
৪) বিকাল ৪টার মধ্যে ভোট কেন্দ্রের লাইনে যারা থাকবে তারা সবাই ভোট দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights