ডাকাতির প্রস্তুতিকালে শ্রমিক লীগ নেতাসহ আটক ৪

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে শ্রমিক লীগ নেতাসহ চারজন ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কাদিরপুরে জনৈক আনোয়ার আলীর লিচু বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

খোকসা থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাদিরপুরে আনোয়ার আলীর লিচু বাগানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ১০-১২ জন ডাকাত অস্ত্রসহ ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালাতে চেষ্টা করে। সেখান থেকে চার ডাকাতকে আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো আলামত হিসেবে জব্দ করা হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলায় আদালতের মাধ্যমে রবিবার কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights