ডামি সরকারের নির্যাতন নিপীড়নে আর্থিক অবস্থা বিপন্ন: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিগত দেড় দশক ধরে বর্তমান ডামি সরকারের নির্যাতন নিপীড়নে বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত, আর্থিক অবস্থা বিপন্ন। এই অবস্থায়ও বিএনপি জনকল্যাণমূলক কর্মকাণ্ড বন্ধ করেনি। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে।

সোমবার দলীয় কার্যালয়ের মাঠে নগর মহিলাদলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সি. সহ সভাপতি সখিনা বেগম, যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, ফরিদা আক্তার, আলতাজ বেগম, সহ সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, তথ্য ও গবেষণা সম্পাদক কোহিনুর বেগম, পাহাড়তলী থানা মহিলাদলের সভাপতি রিনা আক্তার, বায়েজিদ থানার সভাপতি মনোয়ারা বেগম হেনা, খুলশী থানার সভাপতি মনি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights