ডা.শফিকুর রহমান নড়াইলে আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিম সভা
শুভ সরকার,নড়াইল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামীকাল শুক্রবার নড়াইলে আসছেন । এদিন দুপুরে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (০৫র্ফেরুয়ারী) সকাল সাড়ে ১০ টায় জেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে জেলা কার্যালয়ে মতবনিমিয়কালে কর্মসূচি সম্পর্কে তুলে ধরেন জেলা জামায়াতের আমীর ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আতাউর রহমান বাচ্চু।
তিনি বলেন, দলীয় প্রধানকে বরণ করতে সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশের আইন শৃংখলা রক্ষায় প্রস্তুত করা হয়েছে তিন শতাধিক স্বেচ্ছাসেবক। আমরা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে এ বিষয় জানিয়েছি।
জেলার বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে জানান জেলা জামায়াতের আমীর ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাচ্চু ।
জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়ইল -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ ওবায়দুল্লাহ কায়সার বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান আগামীকাল আমাদের নড়াইলে আসবেন এ্জন্য নড়াইল ১ আসনের জনগন খুবই আন্দোলীত। আমরা নড়াইল ১ ও নড়াইল ২ আসনের সর্বস্থরের মানুষ অপেক্ষায় আছি ।
এসময় জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহানসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
