ডিআইজি প্রিজন বজলুরের ৫ বছরের দণ্ড হাইকোর্টে বহাল

অনলাইন ডেস্ক
অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তর থেকে সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশীদের পাঁচ বছরের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত বছরের ৩ নভেম্বর অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাজাপ্রাপ্ত ডিআইজি প্রিজন বজলুর রশীদের পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
এর আগে গত বছরের ২ নভেম্বর পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন বজলুর রশীদ। পাশাপাশি জামিনের আবেদন করেন তিনি।

এর আগে তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) বজলুর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

এছাড়া রাষ্ট্রের অনুকূলে তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছিল।

২০২০ সালের ২২ অক্টোবর মামলায় বজলুর রশীদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ১৪ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights