ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেফতার, মামলা ৩০

অনলাইন ডেস্ক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩০ টি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত সময়ে এসব অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫, লালবাগ বিভাগে ৩৯, ওয়ারী বিভাগে ৮৩, মতিঝিল বিভাগে ৫৩, তেজগাঁও বিভাগে ৬৭, মিরপুর বিভাগে ১৩৩, গুলশান বিভাগে ৫৬, উত্তরা বিভাগে ৫৪, গোয়েন্দা বিভাগে ৮ ও সিটিটিসি বিভাগে ১ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭ পিস ইয়াবা, ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ৬ টি মোবাইল ফোন, ১ টি সুইচ গিয়ার চাকু ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights