ডিএমপির তিন যুগ্ম কমিশনারকে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বুধবার (১০ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এক কার্যালয় আদেশে তাদের বদলির বিষয়টি জানানো হয়েছে।

আদেশ বলা হয়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে যুগ্ম পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে বর্তমানে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের চলতি দায়িত্বে থাকা যুগ্ম-পুলিশ কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞাকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights