ডিএমপির পাঁচ থানায় নতুন ওসি

অনলাইন ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানায় নতুন ওসিসহ মোট ১০ পরিদর্শককে বদলির পর পদায়ন করা হয়েছে। ডেমরা, শেরেবাংলা নগর, মতিঝিল, কাফরুল ও কোতয়ালী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ৫ পরিদর্শককে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

ডেমরা থানার ওসি (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক ইলিয়াস হোসেনকে প্রসিকিউশন বিভাগে, শেরে বাংলা নগর থানার ওসি মোজাম্মেল হককে প্রসিকিউশন বিভাগে, মতিঝিল থানার ওসি মো. মহিউল ইসলামকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড এন্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে, কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফাকে প্রসিকিউশন বিভাগে, কোতয়ালী থানার ওসি মু. এনামুল হাসানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড এন্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে ওয়ারীর শ্যামপুর থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হোসাইন ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি), হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম আজমকে শেরে বাংলানগর থানার ওসি হিসেবে ডিএমপি সদর দপ্তরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সদর দপ্তর ও প্রশাসন বিভাগ) মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানার ওসি, হাজারীবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৈয়বুর রহমান মিরপুরের কাফরুল থানায় ও ডিবি তেজগাঁওয়ের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিমকে কোতয়ালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights