ডিএসসিসির ৩৮৪১.৩৮ কোটি টাকা বাজেটের অনুমোদন

অনলাইন ডেস্ক

২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১ দশমিক ৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচালনা কমিটির ৭ম (সপ্তম) করপোরেশন সভা।

সোমবার ডিএসসিসির নগর ভবনে প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ সদস্যর অংশগ্রহণে এ বাজেট অনুমোদিত হয়।

সভার শুরুতে ৫ মে অনুষ্ঠিত ষষ্ঠ করপোরেশনের সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা (অতি. দা.) আলী মনসুর। পরবর্তীতে পরিচালনা কমিটির সদস্যরা বাজেট আলোচনায় অংশগ্রহণ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১ দশমিক ৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights