‘ডিজিটাল নিরাপত্তা আইনকে নতুন রূপে প্রতিস্থাপন করে প্রতারণা করছে সরকার’

অনলাইন প্রতিবেদক

গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আজ এক যৌথ বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনকে সাইবার সিকিউরিটি এ্যাক্টে প্রতিস্থাপনের তীব্র সমালোচনা করেন।

তারা বলেন, চরিত্র পরিবর্তন না করে শুধু নাম পরিবর্তনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনকে নতুন রূপে সাইবার সিকিউরিটি এ্যাক্টে প্রতিস্থাপন করে জনগণের সাথে প্রতারণা করছে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। সারা দেশব্যাপী ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়ে আন্দোলন গড়ে তোলায় রাজচালাকি করে নিবর্তনের নতুন কৌশল অবলম্বন করেছে গণবিরোধী সরকার। কোন পরিবর্তন, পরিমার্জন বা প্রতিস্থাপন না করে সরাসরি এই নিপীড়নমূলক আইন বাতিলসহ অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। এই সরকার জনগণের সরকার নয় তাই নিত্য নতুন কৌশলে জনগণকে শোষণ ও নির্যাতনের ফন্দি করছে। সকল সমস্যার একটাই সমাধান শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights