‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন ডুয়েটের ৪৩ শিক্ষার্থী

গাজীপুর প্রতিনিধি:

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর বিভিন্ন অনুষদের কৃতি শিক্ষার্থীদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।

এ সময় তিনি ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের এই অর্জন আগামীদিনের জন্য মাইলফলক। মেধাবি এই শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আরো উপস্থিত ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহমুদ আলম।
অনুষ্ঠানে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রাখায় পুরকৌশল অনুষদের ১০ জন, যন্ত্রকৌশল অনুষদের ২০ জন এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ১৩ জন শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রার (অ.দা.), প্রোভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৩ জন কৃতি শিক্ষার্থীকে এই ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights