ডিমলার ১১ দিনের নবজাতকের হামের উপসর্গ নিয়ে মৃত্যু

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।।নীলফামারীর ডিমলা উপজেলার ১১ দিন বয়সি আফরিন জান্নাত নামের এক নবজাতকের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।রোববার(৫ এপ্রিল)দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটি উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ক্লিনিকপাড়া এলাকার আবু বকর সিদ্দিকের কন্যা।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন,গত শনিবার শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবার।রাতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights