ডিসি-ইউএনও পাঠিয়ে দাম নিয়ন্ত্রণ কঠিন

নিজস্ব প্রতিবেদক

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ডিসি-ইউএনওকে পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা কঠিন। এ সমস্যার সমাধানের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এখন ধান কাটার মৌসুমে চালের দাম ঊর্ধ্বমুখী- এটার কারণ কি-সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, চালের বাজার শুধু সরবরাহের ওপর নির্ভরশীল নয়। ডিস্ট্রিবিউশন চ্যানেল, হোলসেল ও রিটেল- সবকিছুর ওপরই নির্ভর করে। ভোক্তা অধিকার সংস্থা ও স্থানীয় প্রশাসন এগুলো দেখবে। কিন্তু ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, এগুলোর সমাধান প্রশাসনিকভাবে হয় না। কারণ তাদের নৈতিক অবস্থান থাকে, ভয়েস থাকে, কর্মী থাকে, সেটআপ থাকে। কিন্তু এই প্রশাসন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনওকে পাঠিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন। তাই দাম নিয়ন্ত্রণে রাজনৈতিক সরকারই কার্যকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights