‘ডি’ ইউনিটের ফল দুই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে : জবি উপাচার্য

বিশ্ববিদ্যাল প্রতিবেদক
আগামী দুই সপ্তাহের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান উপাচার্য।

উপাচার্য বলেন, চার বছর পর আমরা লিখিত পদ্ধতিতে পরীক্ষা নিয়েছি। খাতা দেখাটা একটু চেলেঞ্জিং হবে। তবে আমরা যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশের চেষ্টা করব। আশা রাখি, দুই সপ্তাহের মধ্যেই আমরা ফলাফল প্রকাশ করতে পারব।

শিফটভিত্তিক আলাদা প্রশ্নের কারণে ফলাফল কীভাবে প্রকাশ করা হবে জানতে চাইলে উপাচার্য বলেন, যেহেতু এবার আমাদের প্রতিটি ইউনিটে শিফটভিত্তিক পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে ফলাফলও প্রতি শিফটে আলাদা করে দেওয়া হবে। ফলাফল প্রতি শিফটে উপস্থিতির সমানুপাতিক হারে আলাদা করে প্রকাশ করা হবে।

এদিন, বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফটে পরীক্ষা হয়।

আজ শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিট ৫৯০টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights