ডুয়েটে জাতীয় গন্থাগার দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিবদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ জাতীয় গন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।

এরপর দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। এরপর উপাচার্য কোহা ও ইনস্টিটিউশনাল রিপোজিটরি নামের দুটি অনলাইনভিত্তিক কার্যক্রম উদ্বোধন করেন। পরে লাইব্রেরী ভবনের দ্বিতীয় তলায় সম্পসারণ ও আধুনিকায়নকৃত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযদ্ধু কর্নার’ নামের কর্নারটি পরিদর্শন করেন। ডুয়েটের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’টি মূলত বঙ্গবন্ধুর জীবন, দশর্ন, রাজনীতি, আন্দোলন-সংগ্রাম, বাংলাদেশের ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ইত্যাদির উপর জীবনীগ্রন্থ,’ গবেষণা-আলোচনাধর্মী গ্রন্থসহ নানা ধরনের গ্রন্থ নিয়ে একটি পূর্ণাঙ্গ কর্নার হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল।

লাইব্রেরি ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আকরামুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহমুদ আলম, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক এবং স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন। অনুষ্ঠানে লাইব্রেরির বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরা হয়।
ডেপুটি লাইব্রেরিয়ান মো. আবু আউয়াল সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, অফিস প্রধান এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights