ডুয়েটে প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘রিসার্চ মেথডস্: টুলস্ এন্ড টেকনিকস্’ শীর্ষক প্রশিক্ষণ রবিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ন্যাশনাল ইউসিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ প্রোগ্রামটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের জন্য একাডেমিক টাইমফ্রেম ও গবেষণা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়নের জন্য প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে যুগোপযোগী পরিবেশ সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই আজকের প্রশিক্ষণ প্রোগ্রামটি অংশগ্রহণকারীদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রশিক্ষণটি সমাপ্ত হয়। প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রভাষক ও সহকারী অধ্যাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights