ডুয়েটে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত
গাজীপুর প্রতিনিধি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের নেতৃত্বে জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান শোকাবহ ১৫ আগস্টের শহীদদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ, সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট ও সহকারী প্রভেস্টগণ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে বঙ্গমাতার আত্মার মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
