ডেঙ্গুতে আক্রান্ত জেরিন খান

অনলাইন ডেস্ক

ভারতেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, যার আঁচ লেগেছে মুম্বাইয়েও। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর মিলছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

জেরিন খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাতে স্যালাইনের নল লাগানো। এ ছবিতে নিজের মুখ দেখাননি এই অভিনেত্রী। তবে ক্যাপশনে তিনি লিখেছেন, জীবনের আপডেট।

জানা গেছে, মুম্বাইয়ে মশাবাহিত এ রোগ ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ের স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে ফ্রিপ্রেস জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে ১৫৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ১৩ আগস্ট পর্যন্ত এ সংখ্যা ৩১৭ জনে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর ‘হেট স্টোরি-থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’, ‘রেডি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights