ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৫৪

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট পাঁচ হাজার ৯৪৯ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ছয় হাজার ৭৫১ জন। এর মধ্যে ৬১.০ শতাংশ পুরুষ এবং ৩৯.০ শতাংশ নারী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights