ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৭

অনলাইন ডেস্ক
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৯ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ৯৮ হাজার ৯৮৪ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২১ জন, খুলনা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহে ৭ জন ও সিলেটে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২০১ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৬ হাজার ৮৬৩ জন ছাড়পত্র পেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights