ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জন হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে চার জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই চার জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে সারা দেশে সর্বমোট ১৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩০ জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৬ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৬২৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৪৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৭৮ জন হয়েছেন।

একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৪৩৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৮৮৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights