ডেঙ্গু আক্রান্ত লিটনের ‘বিকল্প’ সাইফ

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের আগে বাংলাদেশের শিবিরে আরও একটি দুঃসংবাদ। জ্বরের কারণে এশিয়া কাপের প্রথম ফ্লাইট ধরতে ব্যর্থ হন লিটন দাস। লিটন যেতে না পারলে তার বিকল্প হিসেবে ভাবা হয়েছিল ওপেনার সাইফ হাসানকে। তবে তাকে নিয়েও আছে শঙ্কা। সাইফ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ভাষ্যমতে, কয়েকদিন আগে তার পরীক্ষা পজিটিভ আসে। কিন্তু এখন সাইফের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আমরা সবকিছু দেখাশোনা করছি।

এর আগে ইনজুরির কারণে সবার আগে স্কোয়াড থেকে ছিটকে যান পেসার এবাদত হোসেন।
সব মিলিয়ে এশিয়া কাপের আগে খুব একটা স্বস্তিতে নেই টাইগার টিম ম্যানেজমেন্ট। কেননা, লিটন কিংবা সাইফ যদি শেষ পর্যন্ত যেতে না পারেন, তবে সব মিলিয়ে বেশ বেকায়দাতেই পড়তে হবে বাংলাদেশ দলকে।

বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরু হবে ৩১ আগস্ট বেলা সাড়ে ৩টায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টাইগাররা মাঠে নামবে লঙ্কানদের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ৩ সেপ্টেম্বর। গ্রুপ পর্বের বাধা উৎরে গেলে ৯ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights