ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জন হাসপাতালে

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চার জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জরে আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে তিন জন এবং ঢাকার বাইরে একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
বর্তমানে সারাদেশে সর্বমোট ২৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৬৮৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩২৬ জন, ঢাকার বাইরে সারাদেশে ৩৬০ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৪৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৭৫ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights