ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

অনলাইন ডেস্ক
ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬ জন এবং খুলনা বিভাগে ২ জন রয়েছেন।

একই সময়ে ২২৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছর এখন পর্যন্ত ৯৪ হাজার ৬২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২৫ সালের জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৯৬,৮২৭ জন রোগী ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৯৪ জন ডেঙ্গুতে মারা গেছেন।

তুলনামূলকভাবে, ২০২৪ সালে এক বছরেই ১,০১১,২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে মোট মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights