ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা-মেয়ের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জয়ন্তী মণ্ডলের মেয়ে প্রতিভা মণ্ডল (৩)। এর আগে রবিবার সকালে ঢাকায় মারা যায় জয়ন্তী মন্ডল (৩৩)।

আজ সোমবার রাতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারি সুপ্লব রায়।

নিহতরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মণ্ডলের স্ত্রী জয়ন্তী মণ্ডল ও তার মেয়ে প্রতিভা মণ্ডল।

জয়ন্তী মণ্ডলের ভাতিজা বিপুল মণ্ডল বলেন, সমির মণ্ডল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখান থেকে গত বুধবার জ্বরে আক্রান্ত হয় জয়ন্তী মণ্ডল ও তার মেয়ে প্রতিভা মণ্ডল। অসুস্থ অবস্থায় তাদের ঢাকার মহাখালি আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। রবিবার সকালে জয়ন্তী মণ্ডল মারা যান। একদিন পর সোমবার সন্ধ্যায় তার কন্যা প্রতিভা মণ্ডল মারা যায়।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, জয়ন্তী মণ্ডল ও তার কন্যা প্রতিভা মণ্ডল ঢাকাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটা সত্যি দুঃখজনক! সবাইকে সচেতন হওয়ার পরামর্শ এই চিকিৎসকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights