ডেঙ্গু প্রতিরোধে আনন্দ মোহন কলেজে বসুন্ধরা শুভসংঘের গণসংযোগ

অনলাইন ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজে সচেতনতামূলক গণসংযোগ করেছে বসুন্ধরা শুভসংঘ।

বুধবার সকাল ১০টায় আনন্দ মোহন কলেজের মৌলভী হামিদ উদ্দিন ভবনে এই আয়োজন করা হয়।

শুভসংঘের আনন্দ মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্যের পরিচালনায় সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন।

জনসচেতনতামূলক কার্যক্রমটিতে বক্তব্য রাখেন শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন এবং তানজিল আহমেদ।

এ সময় আব্দুল্লাহ আল মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমাদের যা করণীয় সে সব ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। দিন এবং রাতে সবসময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। বাসায় কোনো জমানো পানি রাখা যাবে না। বিশেষ করে ফুলের টব, পুরাতন টায়ার, ভাঙ্গা পাত্র, এয়ারকন্ডিশন ইত্যাদি যেখানে পানি জমে থাকে সর্বোচ্চ দুই-তিন দিনের মধ্যে সেগুলো পরিবর্তন করতে হবে। নিজের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং চারপাশে সচেতনতা সৃষ্টি করতে হবে।

ছাত্র উপদেষ্টা তানজিল আহমেদ তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধের জন্য তরুণ প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানান। সেই সাথে যেসব কর্মকাণ্ডের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা যায়, এডিস মশার জন্মস্থল ধ্বংস করা যায় সেই ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

এই সময় কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন ক্লাসরুমে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, ‘ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতাই যথেষ্ট। সবাইকে নিজ নিজ বাসা-বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। আতঙ্কিত না হয়ে ডাক্তারের কাছে যেতে হবে এবং নিয়মিত ওষুধ সেবনে এ থেকে মুক্তি পাওয়া যায়।

বক্তারা তাদের বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখাকে এমন চমৎকার সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ এমন সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে স্কুল, কলেজ ও বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখা, ডেঙ্গু আক্রান্ত রোগীর সেবা, ডেঙ্গু থেকে বাঁচার উপায় ও চিকিৎসাসহ নানা বিষয়ে আলোচনা করেন।

বক্তারা আরও বলেন, আমরা ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার কাজটি শুরু করেছি। ধীরে ধীরে আমরা পুরো উপজেলায় আমাদের কাজের পরিধি বিস্তার করব। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে শিক্ষার্থীরাও তাদের মতামত প্রকাশ করে।

কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী এবং জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় আর উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সহ-সভাপতি জিহাদ হাসান, নাহিদ ফেরদৌস খান, মাহমুদুল হাসান আকাশ, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্য, যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হক টিটু, জয় সাহা রয়, সহ-সাংগঠনিক সম্পাদক রাফিউল হাসান তানভীর, সানজিদা হক জিশা, আইন বিষয়ক সম্পাদক মোছা. তায়্যিবা আক্তার, সহ ইভেন্ট বিষয়ক সম্পাদক তাউছিয়া তাজবীদ ইফতি, প্রচার সম্পাদক মেহেদী হাসান।

কার্যকারী সদস্য জিহাদ আমির, লামিয়া আলম অনন্যা, অলি আহাদ, মাইসারা সুলতানা মৈত্রী, নীরজনা বীনতে হেনা, আনিকা নাওয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights