ডেঙ্গু প্রতিরোধে কমিটি করেছে বিসিবি

অনলাইন ডেস্ক

সারাদেশজুড়েই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে প্রকটভাবে। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে এই রোগ প্রতিরোধে এবার ডেঙ্গু কমিটিও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির বিভিন্ন বিভাগের সদস্যদের নিয়ে করা হয়েছে কমিটি।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর নির্দেশনায় এর মূল দায়িত্ব দেওয়া হয়েছে ফ্যাসেলিটিজ বিভাগকে। মশাবাহিত রোগে যেন কোনো ক্রিকেটার বা কর্মকর্তা আক্রান্ত না হন, এজন্যই উদ্যোগী হয়েছে বিসিবি।

ডেঙ্গু মশার উৎপত্তি রোধে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠ, একাডেমি, বিসিবি চত্বর সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগাম সতর্কতা হিসেবেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাওয়া হাসান দলের সঙ্গে যোগ দেবেন দুয়েকদিনের ভেতরই। নতুন করে কেউ যেন আক্রান্ত না হন, এজন্য তৎপর বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights