ডেঙ্গু সচেতনতায় ডিএনসিসির বাউল সংগীত কর্মসূচি শুরু রবিবার

অনলাইন ডেস্ক

বর্ষা মৌসুমে মশকবাহিত রোগের প্রকোপ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এরই অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টি করতে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ শীর্ষক ভ্রাম্যমাণ বাউল সংগীত কর্মসূচির আয়োজন করেছে সংস্থাটি।

আগামীকাল রবিবার সকাল ১০টায় গুলশান-২ এর ৯৯ নম্বর রোডে ডিএনসিসি সুপার মার্কেটের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।

শনিবার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন বর্ষা মৌসুমে মশকবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর জনসচেতনতা সৃষ্টি করে মশার উৎপত্তিস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত সুরক্ষা বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ শীর্ষক ভ্রাম্যমাণ বাউল সংগীত কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষ জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights