ড্রেসিংরুমে অস্থিরতা, মুখ খুললেন সেনেগাল মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে নাটকীয়ভাবে হেরে বিদায় নেওয়ার পর সেনেগাল শিবিরে সামনে এসেছে ড্রেসিংরুমের অস্থিরতার খবর। ম্যাচ শেষে জাতীয় দল থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার পাপে গুইয়ে।

৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেনেগাল। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গুইয়ে জানান, বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলবেন না।

তিনি লেখেন,‘এই বিদায় নিয়ে আপনাদের সঙ্গে পরে বিস্তারিত কথা বলব। তবে আজ আমি ঘোষণা করছি, বর্তমান টেকনিক্যাল স্টাফ দায়িত্বে থাকা অবস্থায় আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ৬৬ মিনিটে গুইয়েকে মাঠ থেকে তুলে নেন প্রধান কোচ পাপে থিয়াও। ম্যাচ শেষে কোচ জানান, মিডফিল্ডার ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং কিছু শারীরিক সমস্যার কারণে তাকে বদলি করা হয়েছে।

তবে কোচের এই ব্যাখ্যার সঙ্গে একমত নন গুইয়ে। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘আমি শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলাম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কোচের, আমরা সেটিকে সম্মান করি।’

সূত্র: দ্য হুইসলার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights